১১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় সিএনজি যাত্রী সেজে ছিনতাই, আটক ৪

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৬৮ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের হাঁসপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন রহমত (৩২), মুরাদ (৪৫), তুষার (৩২) ও ছামিদুল ইসলাম (২৮)।ছিনতাইয়ের শিকার স্থানীয় বসুন্ধরা পেপার মিলসের শ্রমিক রাসেল জানান, বিশেষ প্রয়োজনে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আনারপুরা এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজিতে উঠেন তিনি ও তার স্ত্রী। পথে আগে থেকেই যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা তাদের গলায় ছুরি ধরে ভয় দেখায় এবং রাসেলের হাতের আঙুল কেটে দিয়ে টাকা, মোবাইল ফোন ও জামাকাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয়।খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে আটক করে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ  সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”যাত্রী সেজে দম্পতির ওপর ছিনতাই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় সিএনজি যাত্রী সেজে ছিনতাই, আটক ৪

Update Time : ০৪:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫