
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ): মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপ৫ অক্টোবর ২০২৫,‘Recasting Teaching as a Collaborative Profession’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৫’। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভার শুরুতে জেলার সম্মানিত শিক্ষকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, উপপরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, এবং জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সহ অনুষ্ঠানে সরকারি হরগঙ্গা কলেজ ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষগণ, জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, এবং অবসরপ্রাপ্ত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রবীণ শিক্ষকদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।সভায় জেলা প্রশাসক মহোদয় শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের গুরুত্ব স্মরণ করেন এবং শিক্ষকদের সমাজে যথাযথ সম্মান ও দায়িত্ব পালনের বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “শিক্ষক শুধু জ্ঞান দানকারী নন, তিনি জাতি গঠনের স্থপতি।”অনুষ্ঠানের পুরো পরিবেশ জুড়ে ছিল শিক্ষার প্রতি শ্রদ্ধা, সম্মান ও শুভেচ্ছা বিনিময় করেন।
Reporter Name 









