
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জ জেলার গজারিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মদ আলী মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ বিপু দর্জি, সাধারণ সম্পাদক মোঃ সুমন বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মাজি।শনিবার গজারিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন সামি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ হারুন সর্দার, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজী রিয়াজ, গজারিয়া উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান, উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোল্লা বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন বাবু এবং যুবদল নেতা মোঃ জয়নাল।অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম মোল্লা, ইউনিয়ন জাসাস সভাপতি আশরাফুল আলম খোকন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য মোঃ দেলোয়ার হোসেন।পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আহম্মদ আলী মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন বেপারী।
Reporter Name 









