
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) ঃবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস জানিয়েছে জেনেভা ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC)। সংস্থার আফ্রিকা অঞ্চলের চিফ কোঅর্ডিনেটর ও প্রশাসক রেভারেন্ড গডউইন এনডিফর এক চিঠির মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে এ শুভেচ্ছা জানান।১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রেরিত চিঠিতে বলা হয়, মানবাধিকার সুরক্ষা, মানবিক সহযোগিতা বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহতকরণে কমিশন অঙ্গীকারবদ্ধ। তারা বাংলাদেশে চলমান অন্তর্বর্তীকালীন সময়কে মানব মর্যাদা, ন্যায়বিচার ও জাতীয় ঐক্যের অগ্রযাত্রায় একটি “ঐতিহাসিক সুযোগ” হিসেবে উল্লেখ করেছে।চিঠিতে কমিশনের আন্তর্জাতিক মহাসচিব ড. সাইফুল আই দিলদারের নেতৃত্বের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক সহযোগিতার জন্য IHRC প্রস্তুত রয়েছে।রেভ. গডউইন এনডিফর তার শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সরকারের প্রতি সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।ড. সাইফুল আই দিলদারের নেতৃত্বে বাংলাদেশ, ইন্ডিয়া সহ এশিয়ার বেশীর ভাগ দেশ এবং আফ্রিকার প্রায় সকল দেশে IHRC’র মাধ্যমে সাধারণ মানুষের মানবাধিকার প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। IHRC ইউরোপ, আমেরিকা এবংঅষ্টেলিয়া রিজিয়নেও মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষনে ব্যাপক কায্যএম পরিচালনা করছেন।IHRC-GENEVA এর প্রতিষ্ঠাতা ও ইন্টারন্যাশনাল সেএেটারী জেনারেল ড. দিলদারকে ২০২০ সালে নরওয়ের নোবেল কমিটির নোবেল পুরস্কারের প্রাথমিক বাছাইয়ে মনোনিত হন।
Reporter Name 











