
মোঃ শাকিল প্রধান (বিচিত্র সংবাদ) মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দী বড় রায়পাড়ায় মরহুম মোয়াজ্জেম সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শহীদ মেহেদী হাসান স্টেডিয়ামে যুবসমাজের সার্বিক সহযোগিতায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালুয়াকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহম্মদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ রতন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাদী ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ন ঢালী ও জহুরুল হক খান রিটু, বিএনপি নেতা আরাফাত মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফুয়াদ মৃধা এবং বর্তমান সভাপতি নোমান বিল্লাহ বাবু প্রমুখ।হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Reporter Name 












