
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)ঃমুন্সীগঞ্জ সদরের নগর কসবায় অবস্থিত মানিক পালের প্রতিমা তৈরির কারখানা ১৭ আগস্ট বুধবার পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।জেলা প্রশাসক নির্মাণাধীন ১৬টি প্রতিমা পরিদর্শন করেন এবং আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
Reporter Name 









