
অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর সহযোগী ও মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আবুল কালামকে (৪১) অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার করেছে র্যাব-১১।র্যাব জানায়, ১৫ সেপ্টেম্বর ভোরে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মোল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, দুই রাউন্ড বুলেট, টাকা গণনার মেশিন, বিভিন্ন দেশের মুদ্রাসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।আবুল কালামের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক, মাদক, অপহরণ ও চাঁদাবাজিসহ মোট ৩০টি মামলা রয়েছে। এর আগে একই ঘটনায় র্যাব পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 











