
শাকিল প্রধান, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকাল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বালুয়াকান্দী মায়ামি রেস্টুরেন্ট হল রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলা বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জসিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মাস্টার, উপজেলা যুবদল আহবায়ক অহিদুল ইসলাম, ছাত্রদল সদস্য সচিব নাদিম মাহমুদ, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মহিবুর রহমান রিফাত, কৃষক দলের সাবেক সভাপতি বাদল, শ্রমিক দল সাধারণ সম্পাদক আশিক প্রমুখ।এছাড়াও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শরীফ মাস্টার, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির ফারুক, ইমামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভবেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিকুর রহমান শফিক শিকদার, বাউসিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাসমত তাঁতি, সাধারণ সম্পাদক আহাদ মাস্টারসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের বিষয়ে আলোচনা করেন।
Reporter Name 









