০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের হামলা, গোলাগুলির পর পালালো ডাকাতরা

  • Reporter Name
  • Update Time : ০২:৩৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৯৩ Time View

নিজস্ব সংবাদদাতা (বিচিত্র সংবাদ) :  মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা হামলা চালিয়েছে। সোমবার বিকেল পাঁচটার পর এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার কিছু পর ৫ থেকে ৬টি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ডাকাত দলের সদস্যরা ক্যাম্প সংলগ্ন নদীতে মহড়া শুরু করে। এরপর ক্যাম্পের কাছাকাছি এসে প্রথমে ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পরবর্তীতে ট্রলার থেকে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালাতে থাকে ডাকাতরা।আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে অন্তত ১৯ রাউন্ড গুলি ছোড়া হয়। পরে পুলিশের প্রতিরোধে টিকতে না পেরে বিকেল পৌনে ৬টার দিকে মতলবের দিকে ট্রলার নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “পিয়াসের নেতৃত্বে অন্তত ৩০ থেকে ৩৫ জন ডাকাত ৫ থেকে ৬টি ট্রলার নিয়ে পুলিশ ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি আঁচ করতে পেরে আমরাও পজিশন নিয়ে পাল্টা গুলি চালাই। আমাদের পক্ষ থেকে ১৯ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে আমাদের কোনো সদস্য আহত হয়নি। সন্ত্রাসীদের কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত নই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে নৌ ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের হামলা, গোলাগুলির পর পালালো ডাকাতরা

Update Time : ০২:৩৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫