
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃ দোয়া মাহফিলের মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে।গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন,“গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়ায় শান্তি প্রতিষ্ঠায় এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আল্লাহ পাকের অশেষ রহমতে অবশেষে আমরা কাজটি শুরু করতে পারলাম। আশা করছি এখন থেকে গুয়াগাছিয়ায় পূর্ণ শক্তি নিয়ে পুলিশ কার্যক্রম পরিচালনা করতে পারবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”স্থানীয়রা জানিয়েছেন, এই উদ্যোগের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ অনুভব করবে।
Reporter Name 









