১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের হুমকি দিয়ে ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’ খ্যাত লিংকন মিয়ার পালানো

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১৯৬ Time View

নিজস্ব সংবাদদাতা( বিচিত্র সংবাদ) :মুন্সিগঞ্জের গজারিয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’ খ্যাত লিংকন মিয়া, যিনি স্থানীয় বিএনপি নেতা হিসেবে পরিচিত, সাংবাদিকদের হুমকি দেওয়ার পর জনরোষে পড়েন এবং পালিয়ে যান।মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে গজারিয়া উপজেলার জামালদী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লিংকন মিয়া তিতাস কর্মকর্তাদের বাধা দেন এবং সাংবাদিকদের উপর চড়াও হন। উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করলে, লিংকন মিয়া বাধ্য হয়ে দৌড়ে পালিয়ে যান।স্থানীয়রা জানান, লিংকন মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগের ব্যবসা চালিয়ে আসছেন এবং তার হাত দিয়ে বহু গ্রামে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস ব্যবসা থেকে প্রাপ্ত অর্থে তার কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে।ঘটনাস্থলে উপস্থিত গজারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল জানান, অভিযানের সময় লিংকন মিয়া সাংবাদিকদের হুমকি দেন এবং জনরোষে পড়ে পালিয়ে যান।এ বিষয়ে অভিযুক্ত লিংকন মিয়া দাবি করেন যে, তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত এবং কিছু সাংবাদিক অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত। তিনি আরও জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভুল করে তার রেস্টুরেন্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ জানান, এই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি, তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

সাংবাদিকদের হুমকি দিয়ে ‘গজারিয়ার গ্যাস মন্ত্রী’ খ্যাত লিংকন মিয়ার পালানো

Update Time : ০৪:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫