
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ)মুন্সীগঞ্জেরগজারিয়ার হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘ (হবি উল্লা) এর ছেলে হৃদয় বাঘ (২৮) কিছুক্ষণ আগে মারা গেছেন। তিনি স্যুটার মান্নান হত্যাকাণ্ডের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি তদন্ত চলছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেখানে হত্যাকাণ্ডের শিকার হয়ে এক তরুণ প্রাণ অকালে চলে গেলো। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের চিহ্নিত করা এবং বিচার নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রাা।
Reporter Name 









