
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ): মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী এলাকায় গত রাতে এবং সকালে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। প্রথম দফায় গতকাল রাত ৩টার দিকে এবং দ্বিতীয় দফায় সকালে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে তারা হামলা চালায়।এ সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করলে, ডাকাতরা ককটেল বিস্ফোরণের চেষ্টা করে। তবে, ককটেলটি বিস্ফোরিত হয়ে এক ডাকাত সদস্য আহত হয়। এরপর এলাকার জনগণ তৎপর হয়ে তিনজন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে, অন্যান্য ডাকাতদের ধরতে পুলিশসহ স্থানীয় গ্রামবাসী নদীতে অভিযান চালাচ্ছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতির উদ্দেশ্যে অপরাধীরা এখানে উপস্থিত ছিল এবং তাদের সহযোগীদের ধরতে অভিযান চলমান। অপরাধীদের দমন ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গ্রামবাসী একযোগে কাজ করছে।
Reporter Name 








