
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) : গুলিভর্তি পিস্তলসহ এক আসামি গ্রেফতার করার জন্য পুরস্কৃত হয়েছেন গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম। গত শনিবার (০৯ আগস্ট) সকাল ৬টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামে অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তলসহ শাহ আজিজুর রহমান পলাশ নামে একজনকে আটক করে পুলিশ।এ অভিযানে সাফল্য অর্জন করায়, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম মহোদয়ের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক মোঃ শহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার প্রদান করেন। পুরস্কারটি প্রদান করেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
Reporter Name 









