
নিজস্ব সংবাদদাতা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় ১০ আগস্ট রবিবার এক ছিনতাইয়ের ঘটনা ঘটে, যেখানে স্থানীয় জনতার সহায়তায় তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল বন্দর উপজেলার স্বল্পের চক এলাকায়, যখন স্টেট ফাস্ট কুরিয়ার লিমিটেডের ম্যানেজার আব্দুস সোবাহান এবং বোরহান উদ্দিন রিক্সা করে যাচ্ছিলেন।এসময়, ৫-৬ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাদের কাছ থেকে আনুমানিক ২১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। কিন্তু ম্যানেজার আব্দুস সোবাহান ও বোরহান উদ্দিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে তিনজন ছিনতাইকারীকে আটক করে।আটককৃত ছিনতাইকারীরা হলো বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার দ্বীন ইসলামের পুত্র তাজুল (২২),গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামের বাবুল প্রদানের ছেলে শাকিল,স্বপন মিয়ার ছেলে মোঃ কাউসার
বন্দর ফাঁড়ির এসআই আরিফ জানান, “আটককৃত ছিনতাইকারীদের পুলিশি হেফাজতে নিয়ে থানায় পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে
এ ঘটনায় পুলিশ মামলা রুজু প্রক্রিয়াধীন রেখেছে।
Reporter Name 











