০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুয়াগাছিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিতগুয়াগাছিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ঐক্যবদ্ধতার প্রতিশ্রুতি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৩৫ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোলা একতা, স্লোগানকে সামনে রেখে শনিবার, ৯ই আগস্ট বিকাল ৫টায় বড় বসুরচর মাদ্রাসা মাঠে এই কর্মীসভা আয়োজিত হয়।কর্মীসভায় সভাপতিত্ব করেন গুয়াগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী দলের সভাপতি মো. ইদ্রিস মিয়াজী (ভিপি মহন)।এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত আহবায়ক, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল। বক্তা হিসেবে বক্তব্য দেন মো. মাহিবুর রহমান রিফাত, প্রধান সদস্য সচিব, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোবারক হোসেন সরকার, যুগ্ম আহ্বায়ক, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি, বাবুল হোসেন গোলদার, যুগ্ম আহ্বায়ক, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপি, বিশিষ্ট ব্যবসায়ী মো. সুমন মিয়া, হোসেন খান, গুয়াগাছিয়া ইউনিয়ন যুবদল, ইব্রাহিম শিকদার ইমরান, সহ-সভাপতি, গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদল এবং ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।কর্মীসভা শেষে স্বেচ্ছাসেবক দল সদস্যরা একে অপরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গুয়াগাছিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিতগুয়াগাছিয়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ঐক্যবদ্ধতার প্রতিশ্রুতি

Update Time : ১২:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫