১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ৭২ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় ২০০২ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাসিরুল্লাহ (৫৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শনিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে তাকে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তার নাসিরুল্লাহ উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি গ্রামের মৃত আবুল কাশেম মাস্টারের ছেলে।মামলার সূত্রে জানা যায়, ২০০২ সালের ৭ই জুন রাতে গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের একটি ধানক্ষেত থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত ও বিচারকার্য শেষে চলতি বছরের ১৫ জুলাই মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ হত্যা মামলায় নাসিরুল্লাহসহ ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Update Time : ১২:৩২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫