
এস এম নাসির উদ্দিন(বিচিত্র সংবাদ) ঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রেইলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে আহত শিশুর নাম সারাফাত। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী রাস্তার বেহাল অবস্থা এবং কোম্পানির অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেছে।স্থানীয়রা জানায়, জামালদী বাস স্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ এবং সেটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সমন্বয়ক শরিফুল সুজন, এমরান, মুন্না ফয়সল, জিতু সহ এলাকার অন্য নেতৃবৃন্দ।বক্তারা দাবী করেন, অনতিবিলম্বে রাস্তা এবং সেতুর কাজ শেষ করতে হবে এবং সড়কের যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। এছাড়া, সড়কের প্রশস্ততা বৃদ্ধি করে ডিভাইডার স্থাপন করার দাবি জানানো হয়। বক্তারা আরো বলেন, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোম্পানির গাড়ি চলাচল বন্ধ রাখতে হবে।এছাড়া, নিহত সারাফাতের ঘাতক ট্রাক ড্রাইভারকে দ্রুত বিচার আইনে আনার দাবি জানান বক্তারা।এ ঘটনার পর থেকে গজারিয়ার জনগণের মধ্যে এই দুর্ঘটনা নিয়ে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে এবং তারা এই দুর্ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
Reporter Name 









