
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায়৮ আগস্ট ২০২৫, শুক্রবার নিজ বাড়িতে নিজ ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন এলাকায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হতদরিদ্র, অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও মানবতাবাদী নেতা কামরুজ্জামান রতন। এ কর্মসূচিতে এলাকার অসহায় জনগণের মাঝে সহানুভূতিশীল ও মানবিক ভূমিকা পালন করেন তিনি। ব্যক্তি উদ্যোগে আয়োজিত এই সহায়তা কার্যক্রমে স্থানীয় মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও স্বস্তি পরিলক্ষিত হয়।এ সময় তিনি বলেন রাজনীতি কেবল ক্ষমতা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি বড় মাধ্যম। সমাজের নিঃস্ব, অসহায় ও প্রতিবন্ধীদের মুখে একটুখানি হাসি ফোটাতে পারাই আমাদের সার্থকতা।এই ক্ষুদ্র প্রচেষ্টা সমাজের প্রতিটি সচেতন নাগরিককে অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে, এটাই আমার প্রত্যাশা।
Reporter Name 









