
এসএম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্ত্র, হত্যা, মাদক ও মারামারি মামলাসহ একাধিক অপরাধে জড়িত মাথাভাঙ্গা গ্রামের আমজাদকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃত আমজাদ ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর বেপারীর ছেলে।আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ। তিনি জানান, আমজাদের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, আমজাদ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে নেওয়া আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 









