০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় শিক্ষার্থীদের জন্য হোস্টেল নির্মাণে বালু ভরাট শুরু, উদ্বোধন করলেন আ ক ম মোজাম্মেল হক

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৭৯ Time View

এস এম নাসির উদ্দিন, গজারিয়া (মুন্সীগঞ্জ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত ডাঃ আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের জন্য নির্মাণাধীন হোস্টেলের বালু ভরাট কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আ ক ম মোজাম্মেল হক।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ বশির উল্লাহ, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শরীফ মাস্টার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন একটি আধুনিক, মানসম্মত ও নিরাপদ আবাসন শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে সহায়ক হবে। হোস্টেলটি নির্মিত হলে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।এই প্রতিষ্ঠান আমার স্বপ্নের অংশ। আমাদের লক্ষ্য হলো গ্রামের শিক্ষার্থীরাও যেন শহরের মতো উন্নত সুযোগ-সুবিধা পায়। হোস্টেল নির্মাণের মাধ্যমে একটি নিরাপদ, মনোরম ও পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় শিক্ষার্থীদের জন্য হোস্টেল নির্মাণে বালু ভরাট শুরু, উদ্বোধন করলেন আ ক ম মোজাম্মেল হক

Update Time : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫