
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন সিকিরগাঁও এলাকায় সামুদা কেমিক্যাল কারখানার সামনে থেকে ইয়াবা ব্যবসায়ী নাসির মিয়াকে ১২:৪৫ মিনিটে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির মিয়াকে আটক করা হয়। তার কাছে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যা মাদকদ্রব্য আইনের বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত নাসির মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
।
Reporter Name 









