
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ)
: বিএনপির চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা দাবি বাস্তবায়নে গনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে গজারিয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।৩০ জুলাই, ২০২৫ তারিখে গজারিয়া উপজেলার জামালদী বাসষ্ট্যান্ড থেকে বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া পর্যন্ত বিশাল মিছিলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মোজাম্মেল হক মুন্নার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম), ইসহাক আলী চেয়ারম্যান, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, যুগ্ম আহ্বায়ক খন্দকার জালাল উদ্দীন রিমু, উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।এসময় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং স্থানীয় ছোট রায়পাড়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন।
Reporter Name 









