০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ: ইউনিয়ন আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ২০১ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জ ২৪ জুলাই ২০২৫গজারিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একটি অংশ আজ বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ডে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। এই সমাবেশের মাধ্যমে তারা বিএনপি ইউনিয়ন আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে কোন বৈধ মিটিং বা সভা সমাবেশ ছাড়াই একটি অবৈধ পকেট কমিটি গঠন করা হয়েছে। তাদের মতে, উপজেলা আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ এবং সদস্য সচিব আব্দুর রহমান সফিক নিজের ইচ্ছায়, কোনো সমন্বয় ছাড়াই, অর্থের বিনিময়ে একটি মনগড়া কমিটি গঠন করেছেন, যা বিএনপির গঠনতন্ত্রের পরিপন্থী।তারা দাবি করেন, এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং গঠন প্রক্রিয়ায় পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তারা আরও জানান, যদি এই কমিটি বাতিল না করা হয়, তবে আগামী দিনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুদিকেই ১৫ মিনিটের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।এ বিষয়ে গজারিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সদস্যরা আশা করছেন যে, তাদের দাবি মেনে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তারা ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত উপজেলা বিএনপি’র আহ্বায়ক সিদ্দিক এবং সচিব আব্দুর রহমান শফিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। সেখানে বলা হয়েছে চারটি বিএনপি’র ইউনিয়ন আহবায়ক কমিটিতে আওয়ামী লীগের দোসরকে কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের দোসরদেরকে কেন বিএনপির কমিটিতে রাখা হলো, আগামী দুই দিনের মধ্যে বিএনপির দলীয় কার্যালয়ে এসে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তারা আশা করছেন যে, অবিলম্বে পদক্ষেপ নেওয়া হবে, অন্যথায় আন্দোলন আরো তীব্র হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ: ইউনিয়ন আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

Update Time : ০৩:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫