
শাকিল প্রধান( বিচিত্র সংবাদ) :গজারিয়া বালুয়াকান্দী ডা: আব্দুল গফফার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক, জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত প্রাণ সৈনিক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: রেজাউল করিম (সেলিম মাষ্টার) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।জানা গেছে, আজ বুধবার বেলা ২:৩০ মিনিটে হামদর্দ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। একজন সামাজিক, স্বজ্জন মানুষ হিসেবে তিনি সর্ব মহলে পরিচিত ছিলেন এবং সামাজিক যে কোন কাজেই প্রথম সারিতে তাকে দেখা যেত।মরহুমের সাথে সর্বশেষ পরশু ভাইটার কথা হয়েছিল। তার প্রস্থানে বালুয়াকান্দী তথা তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকায় বালুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
Reporter Name 









