
এসএম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)ঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দী ডা:আ:গফফার স্কুল এন্ড কলেজের শাখায় শিক্ষার্থী র সংখ্যা বৃদ্ধির লক্ষ্য নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১২ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকম মোজাম্মেল হক।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন, বৈদ্দারগাঁ হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড্যা: আশরাফুল ইসলাম বাবু, দাতা সদস্য মো: মহসিন মিয়া, অভিভাবক সদস্য শাহীন কবির, স্থানীয় বিএনপি নেতা সেলিম মাষ্টার, শরীফ হোসেন মাষ্টারসহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, রাজনীতিবিদগণ এবং সাংবাদিকগণ।
সভায় আ ক ম মোজাম্মেল হক জানান, গজারিয়া উপজেলায় তিনটি কলেজের মধ্যে বালুয়াকান্দী ডা:আ:গফফার স্কুল এন্ড কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে অনেক এগিয়ে। যেখানে অন্যান্য দুটো কলেজের পাশের হার প্রায় ৫০%–এর কাছাকাছি, সেখানে এই প্রতিষ্ঠানটির পাশের হার ৭০%। তিনি আরও ঘোষণা করেন যে, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ও বেতন পুরোপুরি ফ্রি রাখা হবে এবং আবাসিক ভবন, যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা, এবং অমনোযোগী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রাইভেট ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া, তিনি ঘোষণা দেন যে, প্রতিষ্ঠানে আবাসিক ভবন নির্মাণের জন্য ২৩ শতাংশ জায়গা নির্ধারণ করা হয়েছে।
Reporter Name 









