০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোয়াজ্জেম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৭৫ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ)// মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া হাই স্কুল মাঠে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে মরহুম মোয়াজ্জেম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (সিজন-২)।
জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ইমামপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান ।তিনি শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে খেলার শুভ সূচনা করেন এবং খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য ও খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,”খেলাধুলা যুব সমাজকে আলোর পথে নিয়ে যায়। সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপি’র ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতন, এবং যুবদল অহিদুজ্জামান প্রমুখ। উক্ত টুর্নামেন্ট উপলক্ষে উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে মুখরিত মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী খেলা।খেলা শেষে আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে গজারিয়ার তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মোয়াজ্জেম হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

Update Time : ০২:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫