০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়া বালুমহালে অস্ত্রের মুখে চাঁদাবাজি, তিনজন ধরা, কয়েকজন পলাতক

  • Reporter Name
  • Update Time : ০৩:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৯০ Time View

নিজস্ব সংবাদদাতা (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়ায় বালুমহাল থেকে চাঁদাবাজির সময় তিন যুবককে আটক করেছে নৌ-পুলিশ। এই সময় চাঁদাবাজি করতে আসা আরও ৪-৫ জন কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।ঘটনাটি ঘটে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়ার মেঘনা নদীর ষোলআনী এলাকায়। আটককৃতরা মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জাহিদ হাসান (১৯), একই গ্রামের আলী আহমদের ছেলে হানিফ (২৯), এবং বলু প্রধানের ছেলে ফজলু (৫৫)।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে মেঘনা নদীর গজারিয়া অংশের বালুমহাল এলাকায় চাঁদা চাইতে আসে একদল চাঁদাবাজ সন্ত্রাসী। বালু মহলের নৌ শ্রমিককে জিম্মি করে অস্ত্রের মুখে২ লক্ষ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেন।বালু মহলের লোকজন ও নৌ পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও অত্যন্ত সুকৌশলে ৪-৫ জন পালিয়ে যান।গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত কুমার ঘোষ জানান, আটক যুবকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি পলাতকদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়া বালুমহালে অস্ত্রের মুখে চাঁদাবাজি, তিনজন ধরা, কয়েকজন পলাতক

Update Time : ০৩:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫