০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁদে পা দেব না, গণতন্ত্রের উত্তরণে বাধা দেব না: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৮৮ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে “জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে” এক স্মরণসভা বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই স্মরণসভাটি ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আয়োজন করা হয়।স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।“এরা ফাঁদ পাতছে। আমাদের প্রভোক (উসকানি) করছে, আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন (সংঘাত) করি, এমন একটা অবস্থা তৈরি করি, যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এই ফাঁদে পা দেব না।” তিনি শহীদ ছাত্রনেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তাদের আত্মত্যাগ ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের আন্দোলনই একমাত্র পরিবর্তনের পথ।সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির আসাদুজ্জামান খান রিপন, কামরুজ্জামান রতন, রফিকুল ইসলাম, এ বি এম মোশাররফ হোসেন, আজীজুল বারী হেলাল, এবং আমিরুল ইসলাম খান প্রমুখ।বিএনপি’র সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেন শহীদদের রক্তের বিনিময়ে গণতান্ত্রিক ভবিষ্যতের বীজ বপনের কথা উল্লেখ করেন এবং ছাত্রদলের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রতি সম্মান জানান। ছাত্রদল তাদের আদর্শে একত্রিত হয়ে ভবিষ্যতের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

ফাঁদে পা দেব না, গণতন্ত্রের উত্তরণে বাধা দেব না: মির্জা ফখরুল

Update Time : ০৫:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫