০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় সিএনজি ভাড়ার দ্বন্দ্বে দুই যুবককে হাতুড়ি ও চাপাতি দিয়ে পিটিয়ে জখম

  • Reporter Name
  • Update Time : ০২:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদক  (বিচিত্র সংবাদ)// গজারিয়ায় সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জের ধরে দুই যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সুপারস্টার ইলেকট্রিক্যাল কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন বাউশিয়া ইউনিয়নের সবুজ (২৪) এবং ভবেরচর ইউনিয়নের সুজন প্রধান (২৭)। সবুজকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সুজন প্রধান অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় সিএনজি চালকের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তা মীমাংসা হলেও মঙ্গলবার রাতে ওই চালকের নেতৃত্বে ১০-১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সুজনের বন্ধু সবুজ বাধা দিতে গেলে তাকেও হামলা করা হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন এই হামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের সহিংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানাই। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় সিএনজি ভাড়ার দ্বন্দ্বে দুই যুবককে হাতুড়ি ও চাপাতি দিয়ে পিটিয়ে জখম

Update Time : ০২:০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫