
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ)// মুন্সীগঞ্জে জেলায় জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ০৩ শহীদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ ।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ০৫ জুন, ২০২৫ খ্রি. দুপুর ২ ঘটিকায় জুলাই আগস্ট অভ্যুত্থানে মুন্সীগঞ্জে শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও ঈদ সামগ্রী তুলে দেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এইসময় মুন্সিগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুরের শহীদ রিয়াজুল ফরাজী, শহীদ ডিবজল এবং শহীদ সজলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং তাদের হাতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Reporter Name 









