০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় জনতার হাতে আটককৃত চোরকে পিটিয়ে থানায় সোর্পদ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১০২ Time View

এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ)//মুন্সীগঞ্জের গজারিয়ায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আবুল কালাম (৫০) নামে গরুচোর  আটক হয়েছে । পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ সময় আরো ৪ / ৫ জন চোর কৌশলে  পালিয়ে যায়।আবুল কালাম  নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার রতনপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে একটি মিনি ট্রাক নিয়ে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় গরু চুরি করতে আসে এ সময় আব্দুল হক খানের ছেলে নাসিরের গোয়ালঘর থেকে গরু চুরি করার সময় স্থানীয় লোকজন তাদের দেখে ফেলে। পরে স্থানীয়রা ধাওয়া করে আবুল কালামকে আটক করে। এ সময় মিনি ট্রাক নিয়ে৪/৫ জন পালিয়ে যায়।আটক আবুল কালামকে ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ মে) ভোরে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বিচিত্র সংবাদ কে   বলেন উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আশঙ্কাজনক অবস্থায় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকা পাঠানো হয়েছে। তার নামে এর আগেও একটি গরু চুরির মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় জনতার হাতে আটককৃত চোরকে পিটিয়ে থানায় সোর্পদ

Update Time : ১০:৫৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫