
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গজারিয়া কলিম উল্লাহ্ (অর্নাস) কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি-২৫ পরিক্ষায় গজারিয়া উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ১৯ জুলাই সকাল ১১ টায় গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নে অবস্থিত গজারিয়া কলিম উল্লাহ্ অর্নাস কলেজের মাঠ প্রাঙ্গনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে গজারিয়া কলিম উল্লাহ্ অর্নাস কলেজের অধ্যক্ষ খালেদা নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাঅনুরাগী ড. আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন রফিক উল্লাহ্ সেলিম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আজাদ আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি রফিকুল ইসলাম মাসুম, গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জি. মোঃ মামুন শরীফ।
অনুষ্ঠানে গজারিয়া কলিম উল্লাহ্ অর্নাস কলেজের প্রাক্তন সফল শিক্ষার্থী হিসেবে বিসিএস ক্যাডার ইঞ্জি. আরাফাত রহমান, ডা. মিজান, ডা. মারিয়া মুস্তারি এবং বুয়েট শিক্ষার্থী সানিয়া নুরসহ অনেক সফল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কলেজের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন।
Reporter Name 









