
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) ১৪ জুলাই ২০২৫📍বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার ও তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। এ ক্ষমতা কোস্ট গার্ড ও বিজিবিতে পেষণে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তাদের ওপরও প্রযোজ্য হবে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।এই ক্ষমতার ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মোবাইল কোর্ট পরিচালনা, তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।
Reporter Name 









