
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃ গজারিয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আগামী ২৮শে জুন জাতীয় পার্টির সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বালুয়াকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টের কনভেশন কক্ষে এ আয়োজন করা হয়।উক্ত সভায় গজারিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মো. হান্নান খাঁনের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম ফরাজী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ এফ এম আরিফুজ্জামান দিদার।
Reporter Name 









