
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি গোলাম রসুল কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ০৮ জুন, ২০২৫ খ্রি. রবিবার দুপুর ১.৩০ ঘটিকায় বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি গোলাম রসুল মুন্সীগঞ্জ জেলায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন পুলিশ সুপার মুন্সীগঞ্জ মুহম্মদ শামসুল আলম সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অফিসার ইনচার্জ সদর থানা ও ডিআইও-২ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ।
Reporter Name 









