০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী নৌ ডাকাত রিপনকে ঢাকা থেকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৬৭ Time View

নিজস্ব সংবাদদাতা ( বিচিত্র সংবাদ) //মেঘনা চাঁদপুর মতলব,শরীয়তপুর,  গজারিয়ার কুখ্যাত নৌডাকাত শীর্ষ সন্ত্রাসী  রিপন(৫১)কে ঢাকা থেকে  গ্রেফতার করা হয়েছে।রোববার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টীমের সদস্যরা মতিঝিল কলোনী থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ  জেলার গজারিয়া, চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্রসহ ২৫ টি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত বাতেন সরকারের ছেলে ডাকাত রিপন। তার অপর ভাই নয়নও মেঘনার শীর্ষ নৌ-ডাকাত। গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে ৭টি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে। মুন্সীগঞ্জ পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মেঘনার অন্যতম শীর্ষ নৌ-ডাকাত রিপনকে মুন্সীগঞ্জ পুলিশ বিভাগের চাহিদার প্রেক্ষিতে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের তেজগাঁও জোনাল টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেন। তার ভাই নয়নসহ একাধিক নৌ ডাকাতদের সহযোগিতায় মুন্সীগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী ও তার আশপাশের এলাকায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে থাকে। তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী নৌ ডাকাত রিপনকে ঢাকা থেকে গ্রেফতার

Update Time : ০৪:৩৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫