১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৭৫ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) //মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউসিয়া   এলাকায়  আকিজ ইস্পাত কারখানায় গরম করা বিলেট মাথায় লেগে মোহাম্মদ আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।শুক্রবার (২৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় এঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী নোয়াখালী জেলার হাতিয়াা উপজেলার বাসিন্দা। সে প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়  শুক্রবার নাইট শিফটে  প্রতিষ্ঠানটির প্রোডাকশন বিভাগের ফোরম্যান মোহাম্মদ আলী কাজ করছিলেন, রাত তিনটার সময় মেশিনে রড চেক করার সময় রড উৎপাদনের জন্য গরম করা বিলেট তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক কাউছার আহমেদের মুঠোফোন একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে সকাল নয়টায় গজারিয়া থানায় উপস্থিত হয়ে কোম্পানিটির প্রতিনিধি খোরশেদ আলম বলেন, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা এসেছেন। তাদের সাথে আমরা কথা বলছি। ময়নাতদন্তের পর লাশ তাদের বুঝিয়ে দেওয়া হবে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

Update Time : ১২:২৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫