১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় আসামি ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলার মুখে পুলিশ, আটক ২,

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫২ Time View

এস এম নাসির উদ্দিন, বিচিত্র সংবাদ  :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে সিএনজি চুরি মামলার এক আসামিকে ধরতে গিয়ে মাদক কারবারি ও তাদের স্বজনদের তোপের মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুইজনকে আটক করা হয়। এ সময় রাসেল নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পুরান বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর গ্রামের মিন্টু মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০) এবং একই গ্রামের ইসলামের ছেলে ইমরান (৩৮)।স্থানীয় সূত্রে জানা যায়, মাইন উদ্দিন ও ইমরান সম্প্রতি মেঘনা উপজেলায় একটি মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামে মাইন উদ্দিনের শ্বশুরবাড়িতে অবস্থান শুরু করেন। অভিযোগ রয়েছে, সেখানে অবস্থান করে তারা কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালাতে গেলে স্থানীয় কয়েকজন মাদক কারবারি ও তাদের স্বজনরা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতিউত্তপ্ত হয়ে উঠলে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মাইন উদ্দিন ওইমরানকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ সময় রাসেল নামে অপর এক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
গজারিয়া থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, আটক দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক রাসেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় আসামি ধরতে গিয়ে মাদক কারবারিদের হামলার মুখে পুলিশ, আটক ২,

Update Time : ০৩:০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬