
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত এ সভায় আগামী অর্থবছরের জন্য মোট ২ কোটি ৩০ লাখ টাকার বাজেট প্রস্তাব ঘোষণা করা হয়েছে।প্রস্তাবিত রাজস্ব খাতে আয় ৬০ লাখ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। উদ্বৃত্ত ১০ লাখ টাকা। এছাড়া উন্নয়ন খাতেন প্রস্তাবিত আয় ১ কোটি ৭০ লাখ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ১ কোটি ৬৫ লাখ টাকা।বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার হোসেন, নুরজাহান আক্তার, পারভিন আক্তার, জোসনা বেগম, হাবিবুর রহমান, মিসির আলি, সাইফুল ইসলাম, সোলায়মান মিয়া, মোশারফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আহমেদ
Reporter Name 









