১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

  • Reporter Name
  • Update Time : ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৬৩ Time View

নিজস্ব সংবাদদাতা বিচিত্র সংবাদ :
মুন্সীগঞ্জের গজারিয়ায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ভবেরচর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ গজারিয়া প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন দেশ রূপান্তর গজারিয়া প্রতিনিধি আজিজুল হক পার্থ।গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আখন্দ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ এবং  মুন্সিগঞ্জ জেলা  মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও আমার বার্তা প্রতিনিধি মো. মুকবুল হোসেন, ইত্তেফাক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল, বিজয় টিভি ও আমার দেশ প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, সভ্যতার আলোর প্রতিনিধি আলমগীর হোসেন, বিজনেস বাংলাদেশ ও মুন্সীগঞ্জ বার্তার স্টাফ রিপোর্টার আল আমিন, যুগান্তর প্রতিনিধি আমজাদ হোসেন, জনবানীর প্রতিনিধি আবুল হোসেন, বাংলাদেশ সমাচার প্রতিনিধি ওসমান গণি, রোজ খবরের প্রতিনিধি রাজু বাবু, সকালের খবরের আরিফুল ইসলাম সাগর, রূপালী বাংলাদেশের প্রতিনিধি খায়রুল ইসলাম হৃদয় এবং রাজধানী টিভির প্রতিনিধি মাসুদ আহমেদসহ অন্যান্যরা।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ রূপান্তর বস্তুনিষ্ঠ ও মূলধারার সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। “দায়িত্বশীলদের দৈনিক” স্লোগান বাস্তবায়নে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। মাত্র সাত বছরে দেশ রূপান্তর দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর কাতারে স্থান করে নিয়েছে বলেও তারা মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় দেশ রূপান্তরের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

Update Time : ০৯:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬