
এস এম নাসির উদ্দিন( বিচিত্র সংবাদ) ঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।শনিবার উপজেলার ভবেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক লেনদেনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের চর পাথারিয়া গ্রামের মোছলেম উদ্দিনের ছেলে মোঃ জহিরুল ইসলাম (৭০) এবং ভবেরচর কলেজ রোড এলাকার আজহার সরকারের ছেলে নয়ন তারা (২৬)।পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।গজারিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে।
Reporter Name 











