১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৭৯ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র  সংবাদ)  : নতুন সূর্যের আলোয় পুরনো সব গ্লানি মুছে বাঙালির প্রাণে বেজে উঠেছে নতুন বছরের আহ্বান। “নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশন ও “এসো হে বৈশাখ” গানের মাধ্যমে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে খেয়াঘাট ঘুরে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসাক আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, গণমাধ্যম কর্মী এস এম নাসির উদ্দিন,প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোল্লা,উপজেলা জাসাসের সভাপতি সোলাইমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের অংশ হিসেবে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীদের নিয়ে পান্তা ভোজনের আয়োজন করা হয়, যা নববর্ষ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে।
সবমিলিয়ে গজারিয়ায় বাংলা নববর্ষ উদযাপন পরিণত হয় এক আনন্দঘন ও মিলনমেলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন।

Update Time : ১১:৩২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬