১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৩ Time View

এস এম নাসির উদ্দিন(বিচিত্র  সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ডে নিউ ফুট ভিলেজ সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “এটি শুধু একটি প্রতিবাদ নয়, বরং সমাজ ও জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষায় আমাদের নৈতিক দায়িত্ব।” তারা অভিযোগ করেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছে, যা খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এ ধরনের অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাবলী আক্তার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, বিএনপি নেতা এস এম নাসিম (ওয়াসিম)সহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অবৈধ ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তারা প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

Update Time : ১২:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬