১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ, প্রশাসনের তৎপরতায় স্বস্তি

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪৭ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানা স্থাপনের আগেই অভিযান চালিয়ে তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া (পূর্ব নয়াকান্দি) গ্রামে রাকিবুল মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।অভিযানকালে নির্মাণাধীন চুনা কারখানার অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং ব্যবহারের জন্য আনা পাথর, ইটসহ বিভিন্ন মালামাল অপসারণ করা হয়। স্থানীয়রা জানান, গোপনে কারখানা স্থাপনের প্রস্তুতি চলছিল এবং ট্রাকযোগে মালামাল আনার ফলে গ্রামীণ সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।এলাকাবাসীর আশঙ্কা ছিল, কারখানাটি চালু হলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি হতো। প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন তারা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযান শেষে ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে কোনো চুনা কারখানা স্থাপনের সুযোগ নেই। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবেশবিরোধী কার্যক্রম প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ, প্রশাসনের তৎপরতায় স্বস্তি

Update Time : ১২:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬