১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫২ Time View

এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।সোমবার (১০ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তবধর্মী প্রদর্শনী উপস্থাপন করা হয়। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার কার্যক্রমের বিভিন্ন ধাপ তুলে ধরে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল নূর মহল আশরাফী। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুহাইমেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান, ফায়ার সার্ভিসের উপপরিচালক শফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা মহড়া

Update Time : ০৯:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬