০১:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ-৩ আসনে রামপালে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮০ Time View

এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সিগঞ্জ-৩ সংসদীয় আসনের রামপাল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রামপাল ইউনিয়নে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোশারফ হোসেন পুস্তি।জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু, জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।জনসভায় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আহবান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গজারিয়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট

মুন্সিগঞ্জ-৩ আসনে রামপালে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা

Update Time : ০১:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬