
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ):মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গাফফার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুকমলেন্দ মিত্র, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম নান্টু, আল আমিন, আবুল হাছানসহ বিদ্যালয়েরশিক্ষকবৃন্দ, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন,“শিক্ষার পাশাপাশি ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা অর্জন করতে পারে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্যের পথে এগিয়ে নেবে।” অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Reporter Name 









