
এস এম নাসির উদ্দিন বিচিত্র সংবাদ :মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত কসাই লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত কসাই লিটন (৪০) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে তিনি পূর্বে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করতেন বলে জানা গেছে।গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি অস্ত্র মামলায় কসাই লিটনের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি ওয়ারেন্ট ছিল। ওই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 









