
এস এম নাসির উদ্দিন (বিচিত্র সংবাদ) :মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের জন্য দলীয় প্রার্থী বা দলীয় প্রতীকে নির্বাচন করার কোনো আইনগত সুযোগ নেই।তিনি বলেন, বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে পরবর্তীতে সেই মনোনয়ন পরিবর্তন করে কোনো রাজনৈতিক দলের প্রার্থী বা প্রতীকে নির্বাচন করার বিধান নেই। ফলে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা দলীয় প্রতীকে অংশ নিতে পারবেন না।জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের সেই অবস্থান অপরিবর্তিত থাকবে এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ীই নির্বাচন সম্পন্ন হবে।এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মো. কামরুজ্জামান রতন ভাই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও আইনানুগভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
Reporter Name 









